মহালছড়ি প্রতিনিধি | ০৬:৫৬ পিএম, ২০২০-০৯-২২
মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা গ্রামের দুরারোগ্য ব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে হুইল চেয়ার বন্দি মেধাবী ছাত্র নিংপ্রুচাই মারমার শারিরীক অবস্থার খোঁজ খবর নিতে সরেজমিনে সিঙ্গিনালা গ্রামে এসেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। নিংপ্রুচাই মারমা হুইল চেয়ারে বন্দি থাকলেও অদম্য মনোবল ও মেধা তাঁকে দমিয়ে রাখতে পারেনি। এ অবস্থায় দুরারোগ্য ব্যাধী ক্যান্সারের সাথে লড়াই করা সত্বেও স্থানীয় ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলেন স্বপ্নের পাঠশালা নামক একটি পাঠাগার। এ পাঠাগারে শুধু বই পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়, ক্ষুদে শিক্ষার্থীদের বিভিন্ন অনলাইন গেম, নেশা জাতীয় দ্রব্য থেকে বিরত রাখতে এখানে খেলাধূলা, গান বাজনা ও শিক্ষামূলক গল্প পড়ানো হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন পত্র পত্রিকায় এ সংবাদ প্রকাশিত হলে ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ছুটে আসেন মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা গ্রামে। তখন সফর সঙ্গী হিসেবে ছিলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত, মহালছড়ি সহকারি কমিশনার (ভুমি) তাহমিনা আফরোজ ভুঁইয়া, মহালছড়ি উপজেল মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর। এছাড়া সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রুইথি কার্বারীসহ জেলা ও স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এই সময় জেলা প্রশাসক সংক্ষিপ্ত বক্তব্য শেষে স্বপ্নের পাঠশালা প্রতিষ্ঠাতা নিংপ্রুচাই মারমার হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ ও খেলাধূলা সামগ্রী ক্রয়ের জন্য ১ লক্ষ টাকার চেক তুলে দেন। এছাড়াও স্বপ্নের পাঠশালার অবকাঠামো উন্নয়নের জন্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
জেলা প্রশাসকের হাত থেকে ১ লক্ষ টাকার চেক গ্রহন কালে নিংপ্রুচাই মারমা খুশিতে আবেগ আপ্লুত হয়ে সংক্ষিপ্ত বক্তব্যে তাঁর অতীত ও বর্তমান সময়ে অসহ্য যন্ত্রণায় ছটপট করে হুইল চেয়ারে বন্দি থাকার করুণ পরিণতির কথা তুলে ধরেন। সবশেষে তিনি রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited