বান্দরবান প্রতিনিধি | ১০:৪৩ পিএম, ২০২১-০৩-৩০
গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিনে বাইতুল মোকারমে নির্বিচারে গুলি করে মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বান্দরবান জেলা বিএনপি। মঙ্গলবার (৩০ শে মার্চ) বিকালে বান্দরবান বাজারের ২নং গলিতে বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।
জেলা বিএনপির সভাপতি মা ম্যা চিং এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা লুসাই মং এডভোকেট কাজী মহতুল হোসেন যতœ সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম উপজেলা বিএনপির আহবায়ক সরোয়ার জামান পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পুলিশি বাধায় সংক্ষিপ্ত এ প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সভাপতি মা ম্যা চিং বলেছেন প্রশাসনকে জিম্মি করে সরকার বেশী দিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। বর্তমান স্বৈরাচারী সরকারও বেশী দিন টিকে থাকতে পারবে না। ক্ষমতায় থাকার জন্য এ সরকার মানুষের মাথা বিক্রী করে দিয়ে নিজে ভাল থাকার জন্য ক্ষমতা পাকা পোক্ত করার জন্য দেশ গোল্লায় যাক জনগণ গোল্লায় যাক এ চিন্তা চেতনা নিয়ে যারা দেশ চালাচ্ছে জনগণ তাদের উৎখাত করবে।
এসময় তিনি সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়, পরিবার চলে, জনগণের কাছে আপনারা দায়বদ্ধ কোন ব্যাক্তির কাছে কোন দলের কাছে আপনারা দায়বদ্ধ হবেন না। বিবেকের কাছে আপনারা দায়বদ্ধ।]এসময় বক্তারা বাইতুল মোকারমে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited