খাগড়াছড়ি প্রতিনিধি | ০৭:১৫ পিএম, ২০২১-০৪-০৫
খাগড়াছড়ি প্রেসক্লাব’র প্রথম কমিটির সভাপতি মো: শাহাজউদ্দিন করোনায় আক্রান্ত হয়ে রোববার রাত ১২টা নাগাদ ঢাকার ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুইপুত্র, এক মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তাঁকে সোমবার চাঁদপুর জেলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আশির দশকে তিনি খাগড়াছড়িতে জাতীয় পার্টির সংগঠক, জেলা সভাপতি ছাড়াও সর্বশেষ কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে খাগড়াছড়ির সংসদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামীলীগের সা: সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটর সা: সম্পাদক মো: শানে আলম, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: কাশেম, খাগড়াছড়ি জেলা আইনজীবি সমিতি’র সভাপতি এড. আশুতোষ চাকমা, খাগড়াছড়ির জেলা ঠিকাদার সমিতি’র সা: সম্পাদক মো: দিদারুল আলম, জেলা ক্রীড়া সংস্থা’র সা: সম্পাদক জুয়েল চাকমা এবং খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতি’র সা: সম্পাদক মো: মনির হোসেন, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন-এর সভাপতি প্রদীপ চৌধুরী ও সা: সম্পাদক সৈকত দেওয়ান, খাগড়াছড়ি পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, প্রয়াত শাহাজউদ্দিন ‘১৯৮৬-১৯৮৭ ইংরেজি’ সেশনে খাগড়াছড়ি প্রেসক্লাব’র প্রথম কমিটির দায়িত্ব পালন। তিনি অধুনা বিলুপ্ত ‘দৈনিক গিরিবার্তা’র সম্পাদক ও প্রকাশক ছিলেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited