নুরুল কবির | ০৪:১৬ পিএম, ২০২১-০৪-০৬
বান্দরবানে শুরু হয়েছে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস্ কারাতে প্রতিযোগীতা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান জেলা পরিষদ চত্বরে নবনির্মিত অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে বান্দরবান ৬৯ সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক, পাবত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ওস্তাদ ক্যশৈহ্লা, জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজী, পুলিশ সুপার জেরিন আখতার পৌর মেয়র ইসলাম বেবী সদর উপজেলার চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় কাতা ও কুমিতে মোট ১৯টি ইভেন্টে দেশের বিভিন্ন জেলার দেড়শ জন পুরুষ নারী প্রতিযোগী অংশগ্রহণ করেন। লকডাউনের এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে এই প্রতিযোগিতা শুরু হয়। তিন দিনব্যাপী চলবে এ প্রতিযোগিতা।
সকালে অনুষ্ঠিত একক কাতায় রেডবেল্টে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার প্রতিযোগী নুমে মারমা গোল্ড মেডেল লাভ করেন। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে মেডেল পরিয়ে দেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited