আল মামুন | ১০:২৯ পিএম, ২০২১-০৪-০৬
পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রাম আলাদা কোন দেশ নয়। পাহাড়ী-বাঙালী আমরা সকলেই বাংলাদেশী। আমাদের পরিচয় আমরা বাংলাদেশী। এ পরিচয়েই আমরা সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি। জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ যেন মাথাছাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন বলেও তিনি মন্তব্য করেন।
মাটিরাঙ্গার তবলছড়ির লাইফু কুমার কার্বারী পাড়ায় বাঙালী কৃষকদের উপর ইউপিডিএফের স্বশস্ত্র হামলার পর ঘটনাস্থল পরিদর্শনের আগে স্থানীয় পাহাড়ী-বাঙালী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরের দিকে তবলছড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন,খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, যামিনীপাড়া বিজিবি'র অধিনায়ক মোহাম্মদ মিজানুর রহমান ও খাগড়াছড়ির পুলিশ সুপার মো: আব্দুল আজিজ প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা যদি বাঙ্গালীদের উপর কোন ধরনের হামলা চালায় তাহলে বাঙ্গালীদের বিক্ষোভ মিছিল না করে প্রশাসনের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, পাহাড়ী-বাঙ্গালীদের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখতে যা যা করা দরকার প্রয়োজনীয় সবকিছু করবে সরকার ।
পাহাড়ের শান্তি, সসম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পাহাড়ী-বাঙালীদদের মিলেমিশে বসবাস করার আহবান জানিয়ে বক্তারা বলেন, বাঙালিদের উপর হামলার ঘটনায় যারা গুজব ছড়াচ্ছে তাদেরকে ছাড় দেওয়া হবে না।
মতবিনিময় সভা শেষে গত রোববার (৪ এপ্রিল) বাঙালী কৃষকদের উপর ইউপিডিএফের স্বশস্ত্র হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিসহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।
এতে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জয়েল,আওয়ামীলীগ নেতা জুয়েল চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য এমএ জব্বার,এ্যাড. আশুতোষ চাকমা,মাঈন উদ্দিন, হিরণ জয় ত্রিপুরা, শাহিনা আক্তার,বিশ্বজিৎ রায় দাশ,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আকতার হোসেন,তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের ও তাইন্দং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন। এছাড়াও সহ সামরিক-বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাগন তাঁর সাথে ছিলেন।
আলমগীর মানিক : রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি কার্যক্রম শুরু করেছে Edu...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited