মহালছড়ি প্রতিনিধি | ০৩:৩০ পিএম, ২০২১-০৪-১২
বাংলা নববর্ষকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলাধীন মনাটেক গ্রামের একমাত্র স্বেচ্ছাসেবী সংগঠন “লুহডিক” এর উদ্যোগে মনাটেক সহ কয়েকটি গ্রামের প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে বয়স্কদের মাঝে “ছড়ি” (চাকমা ভাষায় “লুহডিক”), লুঙ্গি ও গামছা বিতরন করা হয়েছে।
১২ এপ্রিল সোমবার সকাল ৯ টায় সিঙ্গিনালা, মনাটেক, মধ্য আদাম, করল্যাছড়িসহ কয়েকটি গ্রামে গিয়ে ২৭ জন বয়স্কদের মাঝে প্রত্যেককে ১টি করে “ছড়ি”সহ লুঙ্গি ও গামছা বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠন ‘লুহডিক’ এর সভাপতি রতœ উজ্জল চাকমাসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, সিঙ্গিনালা গ্রামের বিশিষ্ট মুরুব্বী অংসাথোয়াই মারমা, এপিবিএন স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক থুইসাপ্রু মারমা, শিক্ষক আলোময় চাকমা। ‘ছড়ি’ বিতরন কালে সংগঠনের সভাপতি রতœ উজ্জল চাকমা বলেন, বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে পুরাতন বছরের সমস্ত গ্লানি ও দু:খ-বেদনাকে বিদায় জানানোর একটা লক্ষ্য নিয়ে করোনার অতিমারিতে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে এ উদ্যেগ গ্রহন করা হয়েছে।
পরবর্তীতে আরো ব্যাপক আকারে কর্মসূচী গ্রহনের পরিকল্পনা রয়েছে বলে জানান ।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited