খাগড়াছড়ি প্রতিনিধি | ০৫:০৫ পিএম, ২০২১-০৪-২৩
খাগড়াছড়ির গুইমারা বাজারের সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালনে বাঁধা দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে বাজারে এ ঘটনা ঘটে।
এ সময় বাণিজ্যিক প্লট নিয়ে বিরোধের জের ধরে আইনি নোটিশের তোয়াক্কা না করে প্লট নির্মাণ কাজ করতে গেলে ঘটনাস্থলে ছবি তুলতে বাঁধা দেয়। এ সময় বাক-বিতন্ডার ঘটনা ঘটে।
জানা যায়, মো: ছায়েদুল হক এর ছেলে শাহ আলম এর সাথে বাণিজ্যিক প্লট নিয়ে শিবু প্রসাদ ঘোষ এর বিরোধকে কেন্দ্র করে খাগড়াছড়ি জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে সম্প্রতি মামলা দায়ের করেন।
বিরোধ নিষ্পত্তি হওয়ার আগেই ১৪৫ ধারা অমান্য ভঙ্গ করে জোর পূর্বক শাহ আলম তার লোকজন নিয়ে বাণিজ্যিক প্লটে কাজ করার সময় সাংবাদিক নুরুল আলম এবং তার সহকর্মিরা সেখানে গেলে ছবি তুলতে তাকে বাধা দেয়।
২৩ এপ্রিল সকাল ১০ টায় গুইমারা বাজার সংলগ্ন বিএনপির উপজেলা কার্যালয়ের পশ্চিম পাশে, শাহ আলম বাণিজ্যিক প্লটে কাজ করার সময় শিবু প্রসাদ ঘোষের পক্ষ থেকে বাঁধা দেওয়া হয় এবং পুলিশকে অবগত করলে দায়িত্বরত পুলিশ সাব-ইন্সপেক্টর আল-আমিন ঘটনাস্থলে আসেন এবং আদালতের নির্দেশ ও থানায় করা অভিযোগের ভিত্তিতে কাজ বন্ধ করে দেয়।
পরে গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মেমং মারমা দুই পক্ষ কার্যালয়ে উপস্থিত হয়ে উক্ত জায়গা বিরোধ নিষ্পত্তির লক্ষে দুপুরে ডেকে আগামী রবিবার বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উভয় পক্ষ এবং স্থানীয় সাংবাদিকসহ ইউপি সদস্য জনার্দ্দন সেন ও আনোয়ার হোসেন প্রমুখ।
অপরদিকে সকাল ১১ টায় সাংবাদিকদের ছবি তুলতে বাঁধা দেওয়ার ঘটনায় গুইমারা প্রেস ক্লাবে এক জরুরী বৈঠকে বসে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাঁধা দেওয়ার গুইমারা প্রেস ক্লাবের সকল সদস্যরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন গুইমারা প্রেস ক্লাবের সভাপতি নূরুল আলম, সাধারন সম্পাদক এম. দুলাল আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক আনন্দ সোম ও আশরাফুল ইসলাম বেলালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় জন্য জেলা ও উপজেলার পেশাজীবি সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যাক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited