আল মামুন | ০২:৩৩ পিএম, ২০২১-০৪-২৬
করোনার লকডাউনে দরিদ্র এক কৃষকের ৮০ শতক জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ। সোমবার সকাল ১১টায় খাগড়াছড়ি পৌর শহরের ২নং ওয়ার্ডের রসুলপুর এলাকায় দুস্থ কৃষক আব্দুল করিমের জমির ধান কেটে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।
খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরার নেতৃত্বে ধান কাটায় অংশ নেয়, কমিটির যুগ্ম-আহবায়ক মো: মনির হোসেন,সদস্য সাইফুল ইসলাম,জিৎজয় ত্রিপুরা,খাগড়াছড়ি সদর ছাত্রলীগের সভাপতি সনজিব ত্রিপুরা,যুগ্ম সম্পাদক তমি ত্রিপুরা, পৌর ছাত্রলীগের সাংগঠনিক জামিরুল ইসলাম,দপ্তর সম্পাদক নুরুসাফা চৌধুরী, ২নং পৌর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জীবন মাহামুদ।
এছাড়াও কমলছড়ি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক থইম্রং মারমাসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ধান কেটে কৃষকের ঘরে পৌছে দেন।
কৃষক আব্দুল করিম ও তার স্ত্রী হালিমা বেগম বলেন, করোনার এমন দূর্যোগময় মূহুত্বে যখন পরিবারের সদস্যদের নিয়ে কষ্টে দিন কাটছে তখনেই আমার ২ কানি (৮০ শতক) জমির ধান কেটে দিতে সাহার্য্যরে হাত বাড়য়েছে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ। দারিদ্রতার অর্থ সংকট ও তীব্র রৌদে ধান কাটাতে পারছিলাম। এমন সময় পাশে এসে দাঁড়ালো ছাত্রলীগ। এই ধরনের উদ্যোগে সাধুবাদ জানিয়ে তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited