আল মামুন | ০৮:৫৪ পিএম, ২০২১-০৪-২৮
করোনা ভাইরাস মোকাবেলায় সারাদেশে লকডাউনে সারাদেশের ন্যায় কর্মহীন মাটিরাঙার শ্রমজীবি মানুষ। রিকশাওয়ালা থেকে শুরু করে ফুটপাতের হকার, পরিবহন শ্রমিক ও দোকান কর্মচারী ও দিনমজুর মানুষেরা কর্ম-সংকটে দিন কাটাচ্ছে। এ পরিস্থিতিতে মাটিরাঙ্গার কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
বুধবার (২৮ এপ্রিল) সকালে মাটিরাঙ্গা পৌরসভা মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী বিতরণ করেন শরনার্থী প্রত্যাবাসন ও পুর্নবাসন এবং অভ্যন্তরীন উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুর্নবাসন সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, নিলোৎপল খীসা, হিরণ জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামসুল হক, মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনর রশীদ ফরাজি ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন সহ প্রমুখ।
এ সময় শরনার্থী প্রত্যাবাসন ও পুর্নবাসন এবং অভ্যন্তরীন উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুর্নবাসন সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, প্রথম ধাপে পৌরসভায় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। পরে পুরো উপজেলায় এক হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। সরকার সব সময় অসহায় ও নিরীহ মানুষের পক্ষে কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাসের মহামারীতে সকলকে সাস্থ্যবিধি মেনে চলাসহ মাস্ক ব্যবহারের আহ্বান জানান তিনি।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited