আল মামুন | ১২:৩৭ পিএম, ২০২১-০৫-০১
খাগড়াছড়িতে সড়ক পরিবহণ মালিক গ্রুপ (শান্তি পরিবহণের) সাধারণ মালিকদের উদ্যোগে পরিবহণ শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে জেলা বানৌক রেস্টুরেন্টে আড়াশ শান্তি পরিবহণের ড্রাইভার হেলপার ও শ্রমিকদের মাঝে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির উপ-দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল আজম,খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শান্তি পরিবহণের সাধারণ মালিক বিশ^জিৎ রায় দাশ,পরিবহণ মালিক সজল দাশ মো: নাসির,সুভাষ দাশ, নুর হোসেন,মনিরুল ইসসলাম,হারাধন দাশ,নুরসহ অন্যান্যরা অংশ নেয়।
খাদ্য সামগ্রীতে রয়েছে,চিনি,ছোলা,লবণ,খেজুর,আলু,ডাল,সেমাই,পেঁয়াস ইত্যাদি। এসব সামগ্রী পেয়ে করোনায় কর্মহীন শান্তি পরিবহণের ড্রাইভার ও শ্রমিকদের মুখে হাঁসি পুটে। তারা জানান, সাধারন মালিকপক্ষ থেকে এই সহায়তা আমাদের মাঝে কিছুটা হলেও উৎসাহ জোগাবে। পাশাপাশি আমাদের সুখে-দু:খে পাশে দাঁড়াবে এটা প্রমাণ।
এদিকে-সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শান্তি পরিবহণের সাধারণ মালিক বিশ^জিৎ রায় দাশ শান্তি পরিবহণের বর্তমান কমিটির নেতৃবৃন্দের কাছে পরিবহণ মালিক ও শ্রমিকদের কাছে করোনায় প্রণোদনা দেওয়ার আহবান জানিয়ে বলেন, আমরা সাধারণ মালিকপক্ষ উদ্যোগ নিয়ে নিজেরা কিছুটা এগিয়ে আসার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে তিনি জানান। সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে কেউ কষ্টে থাকবে না বলেও তিনি মন্তব্য করেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited