আল মামুন | ০৫:০৮ পিএম, ২০২১-০৫-০১
মহালছড়িতে প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী পেল অসহায় কর্মহীন ৭শ পরিবার। শনিবার সকালে মহালছড়ি হাই স্কুল ওডিটারিয়াম হলরুমে এ ইফতার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতি উত্তরণের সচেতনতার বিকল্প নেই। তাই সকলকে সামাজিক দূরত্ব নিশ্চিত,মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরাধ জানান তিনি।
এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা এড. আশুতোষ চাকমা,খোকনেশ^র ত্রিপুরা,নিলোৎপল খীসা,সাবেক জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা,মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন শীল,সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন ও স্থানীয় জনপ্রতিনিধি,ছাত্রলীগ,যুবলীগসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দরা এতে অংশ নেয়।
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেশজড়ে লকডাউনে কর্মহীন অসহায় শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর উপহার ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। ইফতার সামগ্রীতে চিনি,লবণ,ছোলা,আলু,পেঁয়াজ,ডাল,তেল ও খেজুর তুলে দেওয়া হয় অসহায়দের মাঝে।
প্রসঙ্গত: মহামারী করোনা উত্তরণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রাপ্ত এ ইফতার সামগ্রী খাগড়াছড়ির ৯উপজেলা ও ৩ পৌরসভার সাড়ে ৭হাজার মানুষের মধ্যে বিতরণ করা হবে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited