খাগড়াছড়ি প্রতিনিধি | ১১:২৩ পিএম, ২০২১-০৫-০৩
খাগড়াছড়িতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত সভায় সাম্প্রতিক সময়ে পানছড়িতে ইউপি চেয়ারম্যান’র নেতৃত্বে সাংবাদিক এস. চাঙমা সত্যজিৎ’র ওপর হামলাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। এই ঘটনায় সত্যজিৎ চাকমা, পানছড়ি থানায় মামলার জন্য লিখিত এজাহার দাখিল করলেও প্রশাসন এখনো পর্যন্ত কোন প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভও প্রকাশ করেন সাংবাদিকরা।
সোমবার বিকেলে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে/ রেজি: নং ২৮০৮)-এর কার্যালয়ে কেইউজে’র সভাপতি প্রদীপ চৌধুরী’র সভাপতিত্বে এবং সা: সম্পাদক সৈকত দেওয়ান’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, গত ২৭ এপ্রিল (মঙ্গলবার) পানছড়ি প্রেসক্লাবের জন্য প্রশাসন প্রস্তাবিত জায়গায় সহকর্মীদের সাথে নিয়ে সাইনবোর্ড লাগাতে গেলে পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা নাজির হোসেন অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন। প্রবীন সাংবাদিক এস. চাঙমা সত্যজিৎ তার প্রতিবাদ করলে তাঁর নির্দেশে পালিত ক্যাডাররা সত্যজিৎকে কিলঘুষি মেরে মারাত্মক আহত করেন। এই ঘটনায় স্থানীয় সাংবাদিক ও সাধারণ প্রত্যক্ষদর্শীরা বিক্ষুব্ধ হলেও ক্ষমতাসীন দলের প্রভাবশালী এই জনপ্রতিনিধির ভয়ে দৃশ্যমান কোন প্রতিবাদ উচ্চারণ করতে পারেননি।
সোমবার বিকেলের সভায় পানছড়ি ছাড়াও জেলাশহর এবং উপজেলাগুলোতে সাংবাদিকদের ওপর প্রভাবশালীদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনার নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন, কেইউজে’র প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজম ও সা: সম্পাদক কানন আচার্য্য, পানছড়ি প্রেসক্লাব সভাপতি জয়নাথ দেব, কেইউজে’র যুগ্ম-সম্পাদক লিটন ভট্টাচার্য্য রানা, অর্থ সম্পাদক নুরুচ্ছাফা মানিক, সাবেক অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, আজকালের খবর’র প্রতিনিধি আল মামুন, প্রতিদিনের সংবাদ’র জেলা প্রতিনিধি শংকর চৌধুরী এবং এশিয়ান টিভি’র প্রতিনিধি বিপ্লব তালুকদার।
সভার শুরুতে কেইউজে’র সহ-সভাপতি দুলাল হোসেন’র মা কাজী শামসুন্নাহার বেগম’র মৃত্যুতে তাঁর আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বক্তারা পানছড়ির সাংবাদিক এস. চাঙমা সত্যজিৎ’র ওপর সংঘটিত হামলার বিচার দাবি করে আরো বলেন, প্রশাসন শিগগির এই ঘটনার তদন্তপূর্বক সুষ্ঠু কোন ব্যবস্থা গ্রহল করলে সাংবাদিক সমাজের পক্ষ থেতে নিয়মতান্ত্রিক প্রতিবাদী কর্মসূচি পালনেরও প্রত্যয় ব্যক্ত করেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited