আল মামুন | ০৭:২৭ পিএম, ২০২১-০৫-০৭
খাগড়াছড়ি গ্রীড উপকেন্দ্র হতে দীঘিনালা, লংগদু উপকেন্দ্র পর্যন্ত ৩৩/১১ কেভি বিদ্যুৎ লাইন নির্মাণ ও কমিশনিং কাজের উদ্ভোধন করা হয়েছে। শুক্রবার (৭ মে ২০২১) দুপুরে দীঘিনালা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অফিসের সামনে কার্যক্রমের উদ্ভোধন করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এতে প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শুধু তাই নয় ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিতে প্রকল্প হাতে নেওয়ার মাধ্যমে কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় পার্বত্য এলাকা এখন বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে।
আর যেখানে বিদ্যুৎ পৌছানো অসম্ভব সেখানে সৌলার এর মাধ্যমে বিদ্যুতের আলো পৌছে দেওয়াসহ সরকারের উন্নয়ন কর্মকা-ের কথা তুলে ধরেন তিনি। এ সময় করোনা মহামারিতে সকলকে সচেতন হয়ে মাস্ক ব্যবহারসহ সরকারি বিধি নিষেধ মেনে চলার আহবান জানান এমপি।
উদ্ভোধনী অনুষ্ঠানে দীঘিনালা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কাশেম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু।
এ সময় তিন পার্বত্য জেলা বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প পরিচালক প্রকৌলশী উজ্জল বড়ুয়া,নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার,জেলা পরিষদ সদস্য শুভ মঙ্গল চাকমা, শতরূপা চাকমা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এছাড়াও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের নেতা এড. আশুতোষ চাকমা,নিলোৎপল খীসা,সাবেক সদস্য জুয়েল চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধিসহ গন্যমান্যরা এতে অংশ নেয়।
উল্লেখ্য খাগড়াছড়ি গ্রীড উপকেন্দ্রসহ তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের জন্য ৫শ ৬৫ কোটি টাকা ব্যয় করা। এর মাধ্যমে দীঘিনালা ও লংগদু উপজেলা প্রায় ১৫ হাজার গ্রাহক বিদ্যুৎ সুবিধায় পাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited