আল মামুন | ০৯:০৫ পিএম, ২০২১-০৫-০৮
অসহায়,হতদরিদ্র শতাধিক পরিবার এর মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সেনা রিজিয়ন। করোনা মোকাবিলায় লংগদু সেনা জোনের ব্যবস্থাপনায় এই মানবিক সহায়তা প্রদান করেন সেনা সদস্যরা। শনিবার (৮ মে ২০২১) সকালে লংগদু এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করে।
খাদ্য সহায়তার তালিকায় প্রতিটি পরিবারকে ১০ দিনের চাল, ডাল, তেল, আটা ও লবণসহ বিভিন্ন দ্রব্যসামগ্রী এবং করোনাভাইরাস প্রতিরোধী মাস্ক প্রদান করা হয় এতে। সেনা সদস্যরা ওই এলাকার করল্যাছড়ি ও শিলাছড়ি দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরতদের বাড়ি বাড়ি গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়।
করোনা মহামারি শুরুর পর থেকেই দেশের সংকটময় মুহূর্তে জনসাধারণের সেবায় এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী। করোনা মহামারি ও দেশের সংকটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত দেশের মানুষের সহায়তায় সেনাবাহিনীর এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সেনাবাহিনী।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited