আল মামুন | ০৩:৫৯ পিএম, ২০২১-০৫-১০
খাগড়াছড়ি জেলা সদরের সার্কিট হাউসের নিচে দূর্ঘটনায় নিহত নির্মাণ শ্রমিকের পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সেনা রিজিয়ন। বিষয়টি নজরে আসলে সোমবার (১০ মে ২০২১) পাশে দাঁড়ান সদর দপ্তর খাগড়াছড়ি সেনা রিজিয়ন।
খাগড়াছড়ি সেনা রিজিয়ন এর পক্ষ থেকে নিহত নির্মাণ শ্রমিকের পরিবারকে নগদ ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করে এবং মরহুমের সন্তানদের শিক্ষার ব্যয়ভারও বহন করার প্রতিশ্রুতি দেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন।
মৃত্যুকালে মরহুম ব্যক্তি স্ত্রী, ১ ছেলে,২ মেয়ে রেখে গেছেন। বর্তমানে উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন নিহতের স্ত্রী ও তার পরিবার। বিষয়টি নজরে আসার পর, জনমানুষের কল্যাণে ও যেকোনো দুঃসময়ে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সেনা রিজিয়ন ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান।
উল্লেখ্য: গত ০৮ মে ২০২১ তারিখে জেলা সার্কিট হাউসের সামনের রাস্তায় সড়ক সংস্কার ও নির্মাণ কাজের সময় পিচ ঢালাই করার সময় রোলারে দূর্ঘটনার শিকার হয়ে সবুজবাগ এলাকার বাসিন্দা ও নির্মাণ শ্রমিক মোঃ জাফর(৬০) নিহত হয়।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited