নুরুল কবির | ০৪:৩৫ পিএম, ২০২১-০৫-১১
বান্দরবানের রুমা উপজেলায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে রাশিয়ার তৈরি দুটি এসএমজি রাইফেল, ১৫ রাউন্ড গুলি, দেশীয় মদ ,আফিমসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার ভোরে রুমা উপজেলার মিনঝিড়ি পাড়ার কাছে একটি পাহাড়েরর জুম ঘরে অভিযান চালিয়ে সেনাবাহিনীর সদস্যরা এসব সরঞ্জাম অস্ত্র উদ্ধার করে।
অভিযানের সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালালে সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়ে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এসময় সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ও উদ্ধার করা হয় বেশ কিছু মালামাল।
সেনাবাহিনীর কর্মকর্তারা জানান,অভিযানের পর সন্ত্রাসীদের আস্তানা থেকে তল্লাশি করে রাশিয়ার তৈরী দুইটি এসএমজি, ৩টি ম্যাগজিন,১৫ রাউন্ড গুলি, বেশ কিছু মাদক ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
অভিযানের নেতৃত্বদানকারী সেনাবাহিনীর রুমা ২৭বেঙ্গল জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জোবায়ের শফিক জানান,একদল সন্ত্রাসী পাহাড়ে জুম ঘরে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে সেনাবাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে, সেনাবাহিনীর সদস্যরা ও আত্মরক্ষায় পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি করে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসীদের বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র-সরঞ্জাম গুলো রুমা সেনানিবাসে আনা হয়েছে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited