নুরুল কবির | ০৭:৪৮ পিএম, ২০২১-০৫-১৭
পাহাড় ঘেরা বান্দরবানে রয়েছে অসংখ্য পর্যটন কেন্দ্র। ঈদের ছুটিতে প্রতিদিনই এই পর্যটন কেন্দ্র গুলোতে ভীড় করে অসংখ্য পর্যটক। পর্যটকদের এই ভীড় সামলানো আর তাদের নিরাপত্তা দিতে প্রতিদিনই বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করে ট্যুরিস্ট পুলিশ।
পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি পর্যটকদের বিভিন্ন দিক নিদের্শনা ও সহযোগিতার হাত বাড়ায় ট্যুরিস্ট পুলিশ এর সদস্যরা। এদিকে করোনার কারণে গেল ১এপ্রিল থেকে বান্দরবানের সকল পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকলে ও প্রতিদিন দায়িত্ব বন্ধ নেই ট্যুরিস্ট পুলিশ এর সদস্যদের। জেলার নীলাচল, মেঘলা ,শৈলপ্রপাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্যুরিস্ট পুলিশ তাদের দায়িত্ব অব্যাহত রখেছে।
২০১৫ সাল থেকে বান্দরবানের পর্যটন খাতের উন্নয়নের লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোন এর কার্যক্রম শুরু হয় এবং সেই থেকে বর্তমানে ২০জনের একটি চৌকস দল জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে প্রতিদিনই তাদের টহল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোনের ইনচার্জ মো. আমিনুল হক জানান, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বান্দরবানে সকল পর্যটনকেন্দ্র বন্ধ রয়েছে তবে আমরা নিয়মিত বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলোতে টহল কার্যক্রম অব্যহত রেখেছি।
তিনি আরও জানান, অনেক পর্যটক বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধ রয়েছে সেই বিষয়ে অবগত না হওয়ায় বান্দরবানের চলে আসছে, আমরা তাদের বান্দরবানে এই সময়ে না আসার জন্য নিরুৎসাহিত করছি এবং বিভিন্ন পর্যটনকেন্দ্র গুলোতে যাতে কোন মাদকা সেবীর আড্ডা নয় হয় এবং কোন ধরণের অপরাধ কার্যক্রম সংগঠিত না হয় সেজন্য নিয়মিত টহল অব্যাহত রেখেছি।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited