আল মামুন | ০৭:৩৫ পিএম, ২০২১-০৫-১৯
সচিবালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা,মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পেশাজীবি সাংবাদিকরা। বুধবার সকালে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে কর্মরত সাংবাদিকরা এতে অংশ নেয়।
এসময় বক্তারা বলেন,‘মুক্ত গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম শর্ত। গণমাধ্যমকে কুক্ষিগত করে কখনো দেশের উন্নয়ন সম্ভব নয়। অনুসন্ধানী সাংবাদিকতা সংবাদপত্রের প্রাণ। অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে যেভাবে হেনস্থা করা হয়েছে তা মধ্যযুগীয় বরর্বতাকে হার মানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির গোমর ফাঁস করার কারণে দুর্নীতিবাজ কর্মকর্তারা রোজিনা ইসলামকে নীপিড়ন করেছে। তাকে ৫ ঘন্টা আটকে রেখে যেভাবে নির্যাতন করেছে তা ফৌজদারি অপরাধের সামিল। অবিলম্বের দোষীদের গ্রেপ্তার এর দাবী জানানো হয় এতে।
সাংবাদিক নেতারা অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন,‘ ১৯২৩ সালে নীপিড়নমূলক আইন সাংবাদিককেরদ কন্ঠ রোধ করা যাবে না। এ সময় ডিজিটাল নিরাপত্তা আইনসহ নীপিড়নমূলক সকল আইন বাতিলের দাবি জানান তারা। মানববন্ধনে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং নির্যাতনকারী কর্মকর্তাদের বিচার ও শাস্তি দাবি করা হয়।
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী সভাপতিত্বে নুরুচ্ছাফা মানিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়–য়া,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজম,টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্্রফ্লুল, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহ-সভাপতি জহুরুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান ,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কানন আর্চায, দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু,সাংবাদিক শাহরিয়ার ইউনুস, সমির মল্লিক প্রমুখ। মানবন্ধনে বিভিন্ন উপজেলা থেকে কর্মরত সাংবাদিকরা অংশ নেয়।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited