নুরুল কবির | ০৮:০৬ পিএম, ২০২১-০৫-২০
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭০পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
২০ মে (বৃহস্পতিবার) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়ে বিভিন্ন ত্রাণ সহায়তা প্রদান করেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৭০টি পরিবারকে প্রতি পরিবারকে নগদ ২৫হাজার টাকা ও ৫০কেজি করে চাল প্রদান করেন।
জেলা দূর্যোগ ও ত্রাণ শাখার পক্ষ থেকে প্রতি পরিবারকে ২বান্ডিল টিন, পার্বত্য জেলা পরিষদের সদস্যদের পক্ষ থেকে ১টি বালতি,পানির জগসহ বিভিন্ন সমাজসেবীর পক্ষ থেকে গৃহস্থালী সামগ্রী প্রদান করা হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার , পাবত্য জেলা পরিষদ মুখ্য নিবাহী কর্মকতা এটি এম কাউছার হোসেন, পাবত্য জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, কাঞ্চন জয় তংচ্ঙা, তিং তিং ম্যা, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাই মং মারমা, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী র্কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবেদ, জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মো.নুুরুল ইসলাম, রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামসুল ইসলাম ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ইয়াছির আরাফাতসহ সরকারি বেসরকারি কর্মকর্তা ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য এবং পাড়াবাসীরা উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণ কালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন ,ঝড় তুফান আর বন্যার মত মহামারি আসলে ও মানুষের কষ্ট হয় তবে জীবনে ঘুরে দাঁড়াতে পারে তবে বাড়ীতে আগুন লাগলে মানুষের জীবনে কিছুই থাকে না ,তাই আমাদের আগুন নিয়ন্ত্রণের জন্য পূর্ব প্রস্তুতি রাখা দরকার।
প্রসঙ্গত, গত ১৭মে রাত ১টায় ভয়াবহ আগুনে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় ৭০টি বসতবাড়ী পুড়ে যায় আর এতে সব হারিয়ে নি:স্ব হয়ে খোলা আকাশে নিচে জীবনযাপন করছে অসংখ্য মানুষ।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited