খাগড়াছড়ি প্রতিনিধি | ১১:২০ পিএম, ২০২১-০৫-২২
সাংবাদিক রোজিনা ইসলামের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার (২২ মে) রামগড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রামগড় প্রেসক্লাব’র উদ্যোগে সংগঠনের সামনে এ কর্মসূচি পালিত হয়।
রামগড় প্রেসক্লাব’র সা: সম্পাদক সাধারণ সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন রামগড় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুর রহমান, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, দৈনিক সংবাদ’র রামগড় প্রতিনিধি শুভাশীষ দাশ এবং চ্যানেল টুয়েন্টিফোর প্রতিনিধি নুরুচ্ছাফা মানিক।
বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘন্টারও অধিক সময় আটকে রেখে হেনস্তা মিথ্যা মামলায় গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানান। এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার উপর নগ্ন হস্তক্ষেপ উল্লেখ করে সমাবেশ থেকে অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবি করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক লিটন ভট্টাচায্য রার্না, রামগড় প্রেসক্লাব’র প্রতিষ্ঠাতা সদস্য ফয়েজ আহমেদ মিলন, বাহার উদ্দিন, মোঃ মোজাম্মেল হোসেন, নুরুল আলম শরীফ, ঢাকা পোস্টডটকম’র খাগড়াছড়ি জেলা প্রতিনিধি আবু জাফর সবুজ, ঢাকা টাইমস প্রতিনিধি মোঃ মাইন উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিনিধি এডভোকেট আবু সুফিয়ান সবুজ, যুব রেড ক্রিসেন্টের রমগড় ইউনিট প্রধান আফসার হোসেন, বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক ধন মোহন ত্রিপুরা, সাবেক সাধারণ সম্পাদক জিতেন্দ্র ত্রিপুরা, মহিলা কল্যাণ সমিতির এডভোকেসি সদস্য শান্তা ত্রিপুরা ও লাক্রা মারমা স্ব স্ব সংগঠনের পক্ষ থেকে কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited