মেহেদী হাসান সোহাগ | ০৭:০৪ পিএম, ২০২১-০৫-২৬
বান্দরবানের লামায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার ঘটনায় উত্তম কুমার বড়ুয়া (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মে) রাতে তাকে আটক করে পুলিশ। সে চম্পাতলী এলাকার মাস্টার প্রমোদ বড়ুয়া ছেলে।
পুলিশ জানায় ট্রিপল মার্ডার ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাকে আটক করা হয়েছে। তার বিষয়ে হত্যা কান্ডে জড়িত থাকার অনেক তথ্য পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও অনেক কিছু প্রমান পাওয়া গেছে, তাই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং তাকে রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে আরো অনেক তথ্য জানা যাবে।
বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (লামা সার্কেল) রেজুয়ানুল ইসলাম বলেন- ট্রিপল মার্ডার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে হত্যাকান্ডের অনেক তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এখন সব বলা যাচ্ছে না। তাকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, উল্লেখ্য, গত শুক্রবার (২১ মে) সন্ধ্যায় লামা পৌরসভার ১নং ওয়ার্ডের চম্পাতলী এলাকার কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের ঘর থেকে মাসহ দুই মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- নুর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম (৪০) বড় মেয়ে রাফি (১৩) ও ছোট মেয়ে নুরি (১০ মাস)। সেই ঘটনায় সন্দেহভাজন জিজ্ঞাসাবাদে নেয়া নিহতের দেবর, বোনসহ ৬ জনকে জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited