আল মামুন | ০৬:৩৭ পিএম, ২০২১-০৫-২৮
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাড়ির পাশে পাহাড়ের গভীর খাদ থেকে মো. আবুল বাশার (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের বাঙলা টিলা (পাঞ্জাবী টিলা) এলাকায় নিজ বাড়ির নীচে লোঙ্গা থেকে তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আবুল বাসার (৩৮) বাঙলা টিলা (পাঞ্জাবীটিলা) এলাকার মো. শাহজাহান মিয়ার ছেলে। পেশায় কাঠ মিস্ত্রি মো. আবুল বাশার তিন কণ্যা ও এক পুত্র সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতোই কাজ শেষে বৃহস্পতিবার বিকালের দিকে পার্শ্ববর্তী খেদাছড়া বাজারে যায় মো. আবুল বাশার। রাতে বাড়ি ফিরে না আসায় খোঁজাখুজির এক পর্যায়ে শুক্রবার (২৮ মে) সকালের দিকে বাড়ির পাশে গভীর লোঙায় তার মরদেহ দেখতে পায়।
পরে পুলিশকে খবর দিলে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) মো. খোরশেদ আলম ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) মো. খোরশেদ আলম জানান, হত্যাকান্ডের মুল রহস্য উদঘাটনসহ হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ শুরু করেছে।
ময়না তদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন,এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited