বান্দরবান প্রতিনিধি | ০৯:০৪ পিএম, ২০২১-০৬-০৭
পার্বত্য জেলা বান্দরবানের লামায় পানিতে ডুবে দুই শিক্ষার্থীর নির্মম মৃত্যু হয়েছে। শিক্ষার্থীদ্বয় হলো ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া আব্দুল কাদের(১২) এবং শ্রেয় মোস্তাফিজ(১১)। তাদের বাড়ি সমতল এলাকার চাপাইনবাবগঞ্জ ও ঠাকুরগাও জেলায়। লামা উপজেলাধীন সরই ইউনিয়নের কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ এর আবাসিক ছাত্র ছিলো তারা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার দুপুরে বান্দরবানের লামা উপজেলার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ প্রাঙ্গণে বৃষ্টির পানিতে খেলতে গিয়ে মাঠে একটি পানি ভর্তি বিরাট পাইপে ডুবে এই দুই ছাত্রের মৃত্যু হয়। পরে সহপাঠীরা বিদ্যালয় কর্তৃপক্ষকে খবর দিলে তারা দু’জনকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
বান্দরবানের লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো: আলমগীর সংবাদ মাধ্যমকে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃত ২ ছাত্রের মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে ছাত্রদের মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে এবং এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে এই ঘটনায় কোয়ান্টাম স্কুল কতৃপক্ষের অবহেলাকেই দায়ি করেছেন নিহতদের স্বজনরা। নিহত শ্রেয় মোস্তাফিজ এর আপন জ্যোঠা জাকির মোস্তাফিজ মিলু জানান, শিশুর দায়িত্ব নিয়ে তারা অবহেলা করেছে, তাই আমাদের সন্তানকে হারিয়েছি। কিভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ছেলেটি স্কুল থেকে বের হয়ে এভাবে মারা গেল, আমরা এর জবাব চাই। অবহেলাকারীদের কঠোর বিচার চাই।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited