আল মামুন | ০৭:০৬ পিএম, ২০২১-০৬-২০
শুভ বুদ্ধ পূর্ণিমা-২০২১ উপলক্ষে খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধ ধর্মীয় মন্দিরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত ৭ লক্ষ ৫০ হাজার টাকার অনুদান চেক বিতরণ করা হয়েছে। রবিবার (২০ জুন) বিকেলে জেলা শহরের চেঙ্গী স্কোয়ার এলাকায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের খাগড়াছড়ি জেলা কার্যালয়ে এই চেক বিতরণ করা হয়।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের খাগড়াছড়ির ট্রাস্টি রুপনা চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি খাগড়াছড়ি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারামা ৫৮ টি বৌদ্ধ মন্দিরের দায়িত্বশীলদের হাতে চেক তুলে দেন।
চেক বিতরণ কালে তিনি বলেন, এই কল্যাণ ট্রাস্ট সব সময় ধর্মীয় কাজে সহযোগিতা করে আসছে। প্রত্যান্ত অঞ্চলে অবস্থিত মন্দিরগুলোর কথা সকলকে মাথায় রাখতে হবে। যাতে করে প্রতিষ্ঠানগুলো সহযোগিতা থেকে বঞ্চিত না হয়।
একই সাথে আগামীতেও তা ধারাবাহিকতা বজায় রেখে এই ট্রাস্টের মাধ্যমে ধর্মীয় বিভিন্ন কার্যক্রম গতিশীল হবে বলে তিনি মন্তব্য করেন। এই টাকাগুলো সবসময় সঠিকভাবে কাজে লাগানো হবে। এতে করে সকল মন্দিরের দায়িত্বশীল লোকজন উন্নয়ন কাজ করতে সাহস পাচ্ছে বলে তিনি জানান। এ সময় তিনি মন্দিরগুলোকে সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
খাগড়াছড়ি কল্যাণ ট্রাস্টের সুপার ভাইজার দারুন বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য শুভ মঙ্গল চাকমা, প্রেস ক্লাব সভাপতি জিতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়ন সাবেক সভাপতি নুরুল আজম।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited