নুরুল কবির | ১১:৪০ পিএম, ২০২১-০৬-২২
বান্দরবান পাবত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তে আবারো স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১জুন) রাতে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়। এই ঘটনায় আটক করা হয়েছে রোহিঙ্গা যুবক মো. ইউনুস কে। সে ককসবাজার
উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৭ এ আশ্রিত বাসিন্দা মৃত নুর হোসেনের ছেলে।
নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান- গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনা ও তাঁর তত্বাবধানে ঘুমধুম পুলিশ এই অভিযান চালায়।
অভিযান কালে ৪২ ভরি ১০ আনা ওজনের তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা।
অভিযানে নেতৃত্ব দেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন। তিনি আরো জানান, এই ঘটনায় আটক আসামি পলাতক আসামিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। উল্লেখ্য এরআগে আশারতলী সীমান্ত থেকে ২৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছিল।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited