আল মামুন | ০৪:০৫ পিএম, ২০২১-০৬-২৩
খাগড়াছড়ি জেলার ১১টি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে আন্তর্জাতিক রেড ক্রসের সহায়তায় দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (আইপিসি) কার্যক্রম শুরু করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বুধবার (২৩ জুন) সকালে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের হলরুমে এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. শানে আলম, সিএইচটি ওয়াশ প্রকল্পের সমন্বয়ক মোহাম্মদ আরিফ রব্বানি, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য জীতেন বড়ুয়া ও মো. শহীদুল ইসলাম, আইসিআরসির ওয়াটার হ্যাবিটেট ইঞ্জিনিয়ার জয়েস খীসা, আইসিআরসির নেটওয়ার্কিং এডভাইসার শিরিন সুলতানা, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট কর্মকর্তা আব্দুল গনি মজুমদার, ওয়াশ প্রকল্প কর্মকর্তা হিমাংকর চাকমা প্রমূখ।
এদিকে-সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম বিষয়ে বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রতিনিধিরা।
খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে জানান, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় জেলার ১১টি সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রে সুরক্ষা সরঞ্জাম বিতরণ করা হবে। এর মধ্যে রয়েছে ক্লোরিন, হ্যান্ড গ্লাভস, সার্জিক্যাল মাস্ক, ফেইস স্লাইড, পিপিই, বালতি, ডাস্টার ক্লথ, ফ্লোর ক্লিনার সহ অন্যান্য সুরক্ষা সরঞ্জাম। পাশাপাশি প্রতিটি হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মীদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম প্রদান করা হবে বলেও এতে জানানো হয়।
উল্লখ্যে, গতবছরও করোনাভাইরাস প্রতিরোধে খাগড়াছড়ি জেলার হাসপাতালগুলোতে সংক্রমন প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হয়।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited