নিজস্ব প্রতিবেদক | ০১:১১ পিএম, ২০২১-০৬-২৬
খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ প্রসিত পক্ষের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার (২৫ জুন) দিবাগত রাতের শেষ দিকে উপজেলার বড়াদম এলাকার পূর্ব খামার পাড়ায় ঘটনাটি ঘটে।
নিহতের নাম অমর জীবন (৪০) চাকমা। তিনি সুরেশ চন্দ্র চাকমার ছেলে।
সংশ্লিষ্ট এলাকার ৫নং ওয়ার্ড মেম্বার জীবন শান্তি চাকমা জানান, অমর জীবন ইউপিডিএফের কর্মী হওয়ার সুবাদে ঘটনাস্থলের পাশ্ববর্তী গ্রাম ২নং নোয়াপাড়া এলাকায় বিজয় চাকমার মেয়ে করোনা চাকমাকে বিয়ে করে এখানেই বসবাস করছিলেন।
নিহতের স্ত্রী করোনা চাকমা জানান, মধ্যরাতে অজ্ঞাত পরিচয়ের ৫/৭জন যুবক তাঁর স্বামীকে বাসা থেকে ডেকে নিয়ে যায়; সকালে পাশের গ্রামের জমিতে তার লাশ পড়ে থাকার সংবাদ পান।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. পেয়ার আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited