খাগড়াছড়ি প্রতিনিধি | ১২:১৪ এএম, ২০২১-০৬-২৮
করোনায় আক্রান্ত হয়ে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও দীঘিনালার মেরুং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন (৫৮) মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার বিকাল সাড়ে ৫টার চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীঘিনালা উপজেলার জামতলী এলাকার বাসিন্দা। একনিষ্ঠ বিএনপির এই নেতার মৃত্যুকে শোক ও সমবেদনা জানিয়েছে, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি,সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়াসহ দলীয় নেতাকর্মীরা। সোমবার দীঘিনালায় নিহতের যানাজা শেষে সেখানেই দাপন করা হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেন।
তিনি দীর্ঘ দিন ধরে করোনায় আক্রান্ত হয়ে প্রথমে খাগড়াছড়ি ও পরে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর আজ রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দলীয় নেতাকর্মীরা দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন এর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের শোক বার্তা ও সমবেদনা জানাচ্ছেন অনেকে। এই সাথে শোকের সাগরে ভাসছে খাগড়াছড়ির বাকরুদ্ধ বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও স্থানীয়রা।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited