খাগড়াছড়ি প্রতিনিধি | ১২:১৮ এএম, ২০২১-০৬-২৮
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র ও গুলিসহ মো: রুহুল আমিন রুবেল (৩১) নামে এক যুবক কে আটক করেছে র্যাব-৭। শনিবার (২৬ জুন) সন্ধ্যার দিকে তাকে মাটিরাঙ্গা মাছ বাজারে আব্দুর রশিদের ৪তলা ভবন থেকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র্যাবের হাতে আটক মো. রুহুল আমিন রুবেল খাগড়াছড়ির ইসলামপুর এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা মাছ বাজারে আব্দুর রশিদের ৪ তলা ভবনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার (২৬ জুন) সন্ধ্যার দিকে ঘন্টাব্যাপী অভিযান চালায় র্যাব-৭।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা রুহল আমিন রুবেল আটক করে। পরে আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে একটি দেশীয় এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। আটকের পরদিন রোববার (২৭ জুন) দুপুরের দিকে আটক রুহুল আমিন রুবেলকে অস্ত্র ও গুলিসহ মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী জানান, এ ঘটনায় ডিএডি মো: শরিফুল ইসলাম বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited