খাগড়াছড়ি প্রতিনিধি | ০৪:১৮ পিএম, ২০২১-০৭-০৩
খাগড়াছড়ির মহালছড়িতে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ৭ দিনের জন্য ঘোষিত কঠোর লকডাউন ৩য় দিনেও প্রশাসনের কড়া নজরদারিতে লকডাউন চলমান রয়েছে। মহালছড়ি বাজারের দোকানপাট গুলিতে কিছু সংখ্যক ক্রেতা বিক্রেতার আনাগোনা পরিলক্ষিত হলেও অন্যান্য দিনের তুলনায় জনসমাগম একেবারেই কম।
অভ্যান্তরীন কিছু টমটম ও ব্যক্তিগত মোটর বাইক চলাচল করলেও দুরপাল্লার যানবাহন রয়েছে বন্ধ। এদিকে ২৪ মাইল নামক চৌরাস্তার মুখে পুলিশের চেক পোস্ট বসানো হয়েছে। উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলিতে সেনাবাহিনীর গাড়ি টহল দিতে দেখা গেছে।
মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা আফরোজ ভুঁইয়া জানান, কঠোর লকডাউন চলাকালে আজ পর্যন্ত অপ্রয়োজনীয় ভাবে কিছু সংখ্যক লোকজন রাস্তায় ঘোরাফেরা করার সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩২ জনকে বিভিন্ন মেয়াদে মামলা ও জরিমানা করা হয়েছে।
আগামী ৭ জুলাই পর্যন্ত চলমান লকডাউন চলাকালীন সময়ে যে কোন ব্যক্তি অপ্রয়োজনীয়ভাবে ঘোরাফেরা করতে দেখলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা ও যে কোন দন্ডে দন্ডিত করা হবে। তাই সকলকে প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited