খাগড়াছড়ি প্রতিনিধি | ০৪:২২ পিএম, ২০২১-০৭-০৩
কঠোর লকডাউন তৃতীয় দিনে করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউন নির্দেশনা অমান্যকারী ৪ ব্যাক্তিকে ১ হাজার ৪শ টাকা জরিমানা করেছে খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসন। শনিবার সকাল থেকে জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ছিল প্রশাসনের নজরদারী।
এ সময় প্রাথমিক অবস্থায় সতর্ক করাসহ আইন অমান্যকারীদের জরিমানার মাধ্যমে কঠোর ও সর্বাত্মক লকডাউন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসনসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট,সেনাবাহিনী,বিজিবি,পুলিশসহ সংশ্লিষ্টরা।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন জানান, স্বাস্থ্য বিধি না মানায় ৪ জনকে ১৪০০ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে যাদের মাস্ক ছিল না তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় তিনি, লকডাউন অমান্যকারীদের কোন ভাবে ছাড় দেওয়া হবেনা বলে জানিয়ে দেন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়াসহ নিজে ও পরিবারকে নিরাপদ রাখতে সকলকে আরো সতর্ক হয়ে দেশের স্বার্থে এক হয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে করোনা সংক্রমণ প্রতিরোধ ও লকডাউন মেনে চলার অনুরোধ জানান।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited