আল মামুন | ০৬:৫৫ পিএম, ২০২১-০৭-০৭
শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, জনসচেতনতাই করোনা প্রতিরোধে প্রধান হাতিয়ার। তাই প্রশাসনের ভয়ে নয় জীবন বাঁচাতে,পরিবারকে বাঁচাতে হলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে করোনা সংক্রমণ রোধে এগিয়ে এসে করোনার বিস্তার রোধে নিয়ম মেনে চলার উপর গুরুত্বরোপ করেন।
বুধবার (৭ জুলাই ২০২১) খাগড়াছড়ির মহালছড়ি,দীঘিনালা ও পানছড়ি উপজেলায় লকডাউনে কর্মহীন অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, দেশের সকল ক্রান্তিকালের মত মহামারি করোনা মোকাবেলায়ও বাংলাদেশ আওয়ামীলীগ অগ্রণী ভূমিকা রাখছে। আগামীতেও রাখবে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রীর এই উপহারের মধ্যে মহালছড়িতে ৩শ ৫০ পরিবার,দীঘিনালায় ৮শ ৫০ পরিবার ও পানছড়িতে ৮শ পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হচ্ছে। প্রতি পরিবারকে ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন, ১ কেজি সয়াবিন তৈল ও ২ কেজি আলু তুলে দেওয়া হয়। এই ধারা অব্যাহত থাকবে বলে এতে জানানো হয়।
অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, আওয়ামীগ নেতা ও জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী,এড. আশুতোষ চাকমা,খোকনেশ^র ত্রিপুরা,পার্থ ত্রিপুরা জুয়েল,শুভ মঙ্গল চাকমা,শতরূপা চাকমা, আওয়ামীলীগ নেতা চন্দন কুমার দে,খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ^জিৎ রায় দাশ,জেলা যুবলীগ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জেলা যুব মহিলা আওয়ামীলীগ নেত্রী ফারজানা আজম,জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও ত্রান বিতরণ কালে স্ব-স্ব উপজেলায় মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি রতন কুমার শীল,দীঘিনালা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কাশেম, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব’সহ দলীয় নেতাকর্মীসহ প্রশাসনিক নেতৃবৃন্দরা এতে অংশ নেয়।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited