আল মামুন | ০৭:৩৩ পিএম, ২০২১-০৭-০৭
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এবার জামিনা খাতুন (৮০) এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে ভুঁইয়াপাড়া এলাকায় তিনি বাড়িতে মৃত্যুবরণ করেন।
খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ করোনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃত জামিনা খাতুন মাটিরাঙ্গা পৌরসভার ৮ননং ওয়ার্ডের ভুইয়াপাড়া এলাকার মৃত: নুর মিয়া সর্দারের স্ত্রী।
নিহতের ছেলে মো. জয়নাল আবেদীন জানান, গত শনিবার (৩ জুলাই) জামিনা খাতুনের দেহে করোনা শনাক্ত হয়। এরপর পরই ওই নারী খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার (৭ জুলাই) সকালের দিকে তাকে মাটিরাঙ্গার নিজ বাড়িতে নিয়ে আসা হলে সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয় ।
এদিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের নতুনপাড়া কবরস্থানে তার লাশ দাফন করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মিজ ফারজানা আক্তার ববি বলেন, করোনায় আক্রান্ত হয়ে ওই নারী মারা যাওয়ার পরে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের করোনা পরীক্ষার আওতায় আনা হবে বলে জানিয়ে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited