খাগড়াছড়ি প্রতিনিধি | ০৯:৪৪ পিএম, ২০২১-০৭-০৯
খাগড়াছড়ির ছনখোলাপাড়া, গুইমারা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইউপিডিএফ (প্রসীত) দলের ৪ সন্ত্রাসীকে আটক করেছে নিরাপত্তাবাহিনী। এ সময় ২টি দেশীয় তৈরী এলজি, ৫টি চাঁদা আদায়ের রশিদ বই, ৬টি মোবাইল সেট, ২টি মানিবেগ, ২টি বেগ ও নগদ তিন হাজার সাতশত পঞ্চাশ টাকা সহ উক্ত ৪ সন্ত্রাসীকে আটক করা হয়।
আটককৃত ইউপিডিএফ (প্রসীত) দলের সন্ত্রাসীরা হলেন, মানিকছড়ি এলাকার প্রধান টোল আদায়কারী দুর্জয় চাকমা (৩২), পিতা-বাগরা কুমার চাকমা, মরাদংপাড়া, গচ্ছাবিল, মানিকছড়ি, সহকারী টোল আদায়কারী অংথই মারমা (২২), পিতা-অমিও মারমা, রিমাপাড়া, মানিকছড়ি, সহকারী টোল আদায়কারী কংচাই মারমা (১৯), পিতা-মৃত সাথই মারমা, রিমাপাড়া, মানিকছড়ি ও সহকারী টোল আদায়কারী চাইলা মারমা (১৯), পিতা-লাব্রেচাই মারমা, রিমাপাড়া, মানিকছড়ি।
জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তাবাহিনীর একটি টহল দল খাগড়াছড়ির ছনখোলাপাড়া, গুইমারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অভিযান টের পেয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফ (প্রসীত) দলের সন্ত্রাসীরা ০১ রাউন্ড গুলি করে, প্রতিউত্তরে নিরাপত্তাবাহিনী ০৪ রাউন্ড গুলি বিনিময় করলে কিছু সন্ত্রাসী ঘটনাস্থল হতে পালিয়ে গেলেও উক্ত ৪ ইউপিডিএফ সন্ত্রাসীকে আটক করে নিরাপত্তাবাহিনী। পরে আটককৃতদের অস্ত্র এবং জব্দকৃত সরঞ্জামাদিসহ গুইমারা থানায় হস্তান্তর করা হয়।
গুইমারা থানা সূত্র জানান, নিরাপত্তাবাহিনীর সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে অস্ত্রসহ চারজনকে আটক করে। এর মধ্যে আটককৃত দুর্জয় চাকমার বিরুদ্ধে রামগড় থানায় অবৈধ অস্ত্র এবং হত্যার অভিযোগে দুটি মামলা রয়েছে। এছাড়া অবৈধ অস্ত্র রাখার অপরাধে, অস্ত্র আইনে গুইমারা থানায় মামলা রুজু করে তাদেরকে খাগড়াছড়ি কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited