আল মামুন | ০৩:১৯ পিএম, ২০২১-০৭-১৪
খাগড়াছড়ির চার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ৪টি এ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় সিভিল সার্জন কার্যালয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু এই চাবি হস্তান্তর করেন। এসব চাবী খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশসহ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের হাতে তুলে দেন তিনি।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয় থেকে প্রাপ্ত এ্যাম্বুলেন্সগুলো জেলার দীঘিনালা, পানছড়ি, লক্ষীছীড় ও মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেয়া হয়। হস্তান্তর অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, খাগড়াছড়ির সিভিল সার্জন ডাঃ নূপুর কান্তি দাশ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মিটন চাকমা,ডাঃ অর্নব চাকমা প্রমুুখ।
এসময় পার্বত্য জেলা পরিদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, সরকার স্বাস্থ সেবা জনগনের কাছে পৌঁছে দেয়ার জন্য নিরলস কাজ করছে। হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন স্থাপন করা হয়েছে।
আইসিইউ ইফনিটি তৈরি প্রক্রিয়াধীন। পার্বত্য জেলা পরিষদ হাসপাতালে হাইফ্লো ন্যাজাল ক্যানুলা, অক্সিজেন কনসেন্ট্রেটর, অক্সিজেন সিলিন্ডারসহ সার্বিক সহযোগীতা করে সেবার মান উন্নয়নে ভূমিকা রাখছে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited