আল মামুন | ০৮:১৯ পিএম, ২০২১-০৭-১৮
পাহাড়ে একের পর এক ঝরছে তাঁজাপ্রাণ। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে জীবন দিতে হচ্ছে আঞ্চলিক সংগনের সাথে যুক্তদের। ফলে পাহাড়ে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। বাড়ছে পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে প্রতিহিংসা।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলাধীন মরাটিলা এলাকায় খল কুমার ত্রিপুরা ওরফে সাগর (২৮) নামের ইউপিডিএফের প্রসীত পন্থী (মুল) গ্রুপের সাবেক এক কর্মীকে গুলি হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৮ জুলাই ২১) সকাল ৯টার দিকে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত সাগর মরাটিলা গ্রামের অলি মোহন ত্রিপুরার ছেলে।
জানা যায়, খল কুমার ত্রিপুরা (সাগর) পানছড়ি বাজারে যেতে বাড়ী থেকে বের হয়। মরাটিলা দোকানের পাশের রাস্তার গাড়ীর জন্য অপেক্ষমান অবস্থায় রবিবার সকাল ৯টার দিকে অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইউপিডিএফ এর পক্ষ থেকে খল কুমার ত্রিপুরা ওরফে সাগরকে ইউপিডিএফ তাদের সাবেক কর্মী বলে দাবী করেন। সংগঠনটি এক বিবৃতিতে আরো জানান, বিগত এক বছর আগে নিহত খল কুমার ত্রিপুরা (সাগর) দলীয় কাজ থেকে ইস্তফা দিয়ে পারিবারিক কাজে নিজেকে নিয়োজিত করে সাধারণ জীবন-যাপন করে আসছে।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সাগরের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবী জানান ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অনি চাকমা। ইউপিডিএফ (প্রসীত পন্থী) গ্রুপের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited