আল মামুন | ০৫:২২ পিএম, ২০২১-০৭-১৯
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনা আক্তারের পিতা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন সরকার আর নেই (ইন্না-লিল্লাহে ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৮ বছর।
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন সরকারের অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আজ (১৯ জুলাই ২০২১) ভোর ৪টায় চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিএমএইচ এ তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই পুত্র, তিন কন্যা,নাতী-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনা আক্তারের পিতার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited