বান্দরবান প্রতিনিধি | ০৬:১৭ পিএম, ২০২১-০৭-২০
বান্দরবানের বলিপাড়ায় পরিত্যাক্ত অবস্থায় ২৯টি উচ্চ বিস্ফোরক মর্টার বোমা উদ্ধারের পর ধ্বংস করেছে বান্দরবান রিজিয়নের বলিপাড়া জোন।
মঙ্গলবার দুপুরে থানচির মেনরোয়া পাড়া এলাকায় তা ধ্বংস করা হয়।
এর আগে সোমবার (১৯ জুলাই) বান্দরবান রিজিয়নের অধীনসহ বলিপাড়া জোনের গ্যালেঙ্গা ইউনিয়নে জোন কমান্ডার লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এসব উচ্চ বিস্ফোরক মর্টার বোমা উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটির নিচে পরিত্যাক্ত অবস্থায় ২৯টি উচ্চ বিস্ফোরক মর্টার বোমের সন্ধান পায়। পরে বান্দরবান রিজিয়নের বলিপাড়া জোনের বিশেষ তৎপরতায় এসব বোমা উদ্ধার করা সম্ভব হয়।
বলিপাড়া জোন কমান্ডার লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম জানায়, ধারণা করা হচ্ছে কিছু সন্ত্রাসী বাহিনী অনেক দিন আগে থেকেই উচ্চ বিস্ফোরকগুলো মাটিতে পুঁতে রেখে পালিয়ে যায়। এগুলো উদ্ধার করার ফলে যার ফলে এ এলাকায় বসবাসরত জনগনসহ সকলেই বড় ধরনের দুর্ঘটনা এবং অভাবনীয় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
তিনি আরও বলেন, পার্বত্য বান্দরবানে যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম দমনে বান্দরবান রিজিয়নের আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ এ ধরনের অপারেশনাল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited