মহালছড়ি প্রতিনিধি | ০৭:৩৪ পিএম, ২০২১-০৭-২৭
খাগড়াছড়ির মহালছড়িতে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ এর ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ২৭ জুলাই মঙ্গলবার বিকাল ৫.টায় মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যেগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে নূন্যতম সামাজিক দূরত্ব বজায় রেখে অনাড়ম্বরভাবে পালিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি লিটন আচার্য্য সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এর সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি চিন্তাহরণ শর্মা, সাবেক প্রচার সম্পাদক নন্দন দে, ২নং ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি সাবেক ছাত্রনেতা সাবেক উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক অপু দাশ, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি দীপন ধর, বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি বাবলু চৌধুরী ও উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউর রহমানসহ দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ১৯৯৪ সালের ২৭ জুলাই দিকে মেধাবী ও পরিচ্ছন্ন ছাত্রনেতা কর্তৃক জননেত্রী শেখ হাসিনা পরামর্শে প্রতিষ্ঠাতা সভাপতি আফম বাহা উদ্দিন নাসিম ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছসেবকলীগ প্রতিষ্ঠিত হয়েছিল।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited