আল মামুন | ০৯:৪৩ পিএম, ২০২১-০৭-২৮
লকডাউনের ষষ্ঠ দিনেও খাগড়াছড়িতে কঠোর প্রশাসন। বুধবার (২৮ জুলাই ২০২১) সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ সার্জেন্টদের চেক পোষ্ট বসিয়ে নজরদারী, হেলমেট বিহীন চালকদের জরিমানাসহ লকডাউন চলাকালে সরকার ঘোষিত আইন মেনে চলা প্রশাসনের তৎপরতা ছিল চোঁখে পড়ার মত।
অন্যদিকে খাগড়াছড়ি জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ছিল সরব। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ,জরিমানাসহ আইন ভঙ্গকারীদের কঠোর সর্তকবার্তা দেন তারা। একই সাথে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়া, বিশেষ প্রয়োজনে বের হলে অবশ্যই মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
খাগড়াছড়ি পুলিশ সার্জেন্ট তরুণ দাস ও মো: ফারুক হোসেন জানান,আইন অমান্যকারীদের কোন ভাবে ছাড় দেওয়া হচ্ছে না। সকাল থেকে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে মামলাসহ জেলা সদরের প্রবেশ মুখসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে চেক পোস্ট বসিয়ে লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণে কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান।
এদিকে-খাগড়াছড়িতে করোনা উপসর্গ নিয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। বেড়েছে করোনায় আক্রান্ত ও মৃত্যের সংখ্যা। এ নিয়ে খাগড়াছড়িতে করোনায় মারা গেছে ১৭ জন। গত ২৪ ঘন্টায় খাগড়াছড়িতে ৮৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ৩৫ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৯ জন। সুস্থ হয়েছে ১ হাজার ১শ ৫৮ জন।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাস জানান, চলতি মাসে জেলায় এক হাজার ৩শ ৬৯ জনের নমুনা পরীক্ষায় ৯শ ৮৯ জনের শরীরে করোনা পজিটিভ বলে তিনি জানান।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited