খাগড়াছড়ি প্রতিনিধি | ০৪:০৩ পিএম, ২০২১-০৮-০২
পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সেনা জোনের অভিযানে ২নং রাবার বাগান বাইল্যাছড়ি এলাকা থেকে গোপন সংবাদের ভিওিতে বীর মোহন এিপুরা (৫৯) নামের এক ব্যক্তির বাইল্যাছড়ি রাবার বাগান বাসায় থেকে ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ ঔষধ ও প্রসাধনী উদ্ধার সহ চোরাকারবারীকে আটক করেন মাটিরাঙ্গা সেনা জোন।
রোববার (০১ আগষ্ট ২০২১) রাত সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গা জোনের আওতাধীন গুইমারা উপজেলা ২নং রাবার বাগান এলাকার বীর মোহন ত্রিপুরার বাড়িতে অভিযান চালিয়ে এসব অবৈধ ভারতীয় ঔষধ ও প্রসাধনী উদ্ধার করে মাটিরাঙ্গা সেনা জোন।
এসময় ভারতীয় ঔষধ ও প্রসাধনী সামগ্রী পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে বীর মোহন ত্রিপুরা (৫৯) নামে একজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধপথে আনা ভারতীয় ঔষধ ও প্রসাধনী পাচারের প্রস্তুতি নেয়া হচ্ছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ এর নেতৃত্বে মাটিরাঙ্গা জোনের আওতাধীন গুইমারা উপজেলার ২নং রাবার বাগান এলাকার বীর মোহন ত্রিপুরার বাড়িতে অভিযান চালিয়ে বস্তাভর্তি অবৈধ ভারতীয় ঔষধ ও প্রসাধনী উদ্ধার করে নিরাপত্তা বাহিনী।
যার বাজারমুল্য আনুমানিক ১০ লাখ টাকা। উদ্ধারকৃত অবৈধ ভারতীয় ঔষধ সামগ্রীসহ আটককৃত বীর মোহন ত্রিপুরাকে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মাটিরাঙ্গা জোন কমান্ডার, বলেন, চোরা কারবারীদের যেকোন মুল্যে প্রতিরোধ করা হবে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited