আল মামুন | ০৪:৫৯ পিএম, ২০২১-০৮-০৫
পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বরকলাক এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ইউপিডিএফ(মূল) এর সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। এ সময় আহত এক সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (৫ আগস্ট ২১) সকালে খাগড়াছড়ির পানছড়ির বরকলাক এলাকায় ইউপিডিএফ(মূল) এর আনুমানিক ২ জনের স্বশস্ত্র সন্ত্রাসী দল অবৈধ চাঁদা উত্তোলন ও নাশকতা মূলক কর্মকা- পরিচালনায় জড়ো হয়। খবর পেয়ে খাগড়াছড়ি সেনা রিজিয়নের খাগড়াছড়ি সদর জোনের আওতাধীন পানছড়ি সাব জোনের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি বর্ষণ শুরু করে।
নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে আহত অবস্থায় ইউপিডিএফ (মূল) দলের পানছড়ি উপজেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক কল্যান জ্যোতি চাকমা (২১) নামের এক সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি, ০৩টি ফোন (০১টি এন্ড্রয়েড এবং ০২টি বাটন) মোবাইল, চাঁদা আদায়ের রশিদ, ইউপিডএফ(মূল) সদস্যদের নীতিমালা সম্বলিত নথি এবং চাঁদা আদায়ের নগদ ১১,০২০.০০ (এগার হাজার বিশ মাত্র) টাকা উদ্ধার করা হয়।
আটককৃত সশস্ত্র সন্ত্রাসী পানছড়ি থানার মামলা নং-০৬ তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৬ সালের ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-(ক) ধারার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী। আহত সন্ত্রাসীকে খাগড়াছড়ি সেনা জোন কর্তৃক প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার পর উদ্ধারকৃত অস্ত্র,গুলি এবং নথিপত্রসহ পানছড়ি থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল তৌফিকুল বলেন, ইউপডিএফ (মূল) এর সশস্ত্র সদস্যরা বিভিন্ন স্থানে চাঁদা আদায় করছে এবং ভবিষ্যতে নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করছে মর্মে গোয়েন্দা তথ্য রয়েছে। এরই ফলশ্রুতিতে নিয়মিত অপারেশন কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের উপর ভিত্তিতে অত্র জোন কর্তৃক অপারেশন পরিচালনা করা হলে উল্লেখিত চাঁদাবাজকে আটক করা হয়। এ ধরনের অপারেশন ভবিষ্যতে পরিচালিত হবে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited