আল মামুন | ০৩:১৬ এএম, ২০২১-০৮-০৭
আগুণে পুড়ে শর্য্যায় ছিলেন দীর্ঘ দিন পূর্নিমা চক্রবর্তী। অর্থ সংকটে পরিবারটির নুন আনতে পানতা ফুরায়। অনেক কষ্টের মধ্যেও ভাড়া ঘরে কাটছে তাদের জীবন। অগিদগ্ধ হলেও অর্থ নেই চিকিৎসার। তাই চিকিৎসার অভাবে কাটছিল ব্রাহ্মণ বাদল কুমার চক্রবর্তীর অসুস্থ সহধর্মীনি পূর্নিমা চক্রবর্তীর জীবন।
বিগত ৫ মাস পূর্বে ৪ মাইল শিব বাড়ি এলাকায় এক বিকেলে নিজের অজান্তে মোমবাতির আগুণ শাড়িতে ধরে অগ্নিদগ্ধ হয় ব্রাহ্মণ বাদল কুমার চক্রবর্তীর সহধর্মীনি পূর্নিমা চক্রবর্তী। পারিবারিক অস্বচ্ছলতার ফলে আর্থিক সংকটে ভুগছিল পরিবারটি। এক পর্যায়ে ভরণপোষণসহ স্ত্রীর চিকিৎসাও করাতে পারছিলেন না অসহায় ব্রাহ্মণ।
সমাজের অস্বচ্ছল,অসহায়,কর্মহীন ও দুস্থদের পাশে দাঁড়ানো জাগো সংগঠন সন্ধান পায় পরিবারটির। পরে ব্রাহ্মণ বাদল কুমার চক্রবর্তী ও অসুস্থ সহধর্মীনি পুর্নিমা চক্রবর্তীর চিকিৎসাসহ তাদের পাশে দাঁড়াতে বৃষ্টি উপেক্ষা করে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে খাগড়াছড়ি জেলা সদরের অপর্ণা চৌধুরী পাড়ায় ভাড়া বাসায় ছুটে যায় জাগো সংগঠন।
সংগঠনের পক্ষ থেকে চাউল,ডাল,তেল,পেঁয়াজ,আলু,ময়দা,চিড়া,চিনি,লবণ,চা-পাতা,দুধ,কাপড় ধোয়ার সাবান,লাক্স সাবান, ইনজেশনন,ভায়োডিন ক্রীম, শাড়ি,ধুতি,স্যানিটাইজার,মাস্ক,পরিবারটির হাতে তুলে দেন।
এতে সংগঠনের সভাপতি নয়ন বড়ুয়া ও সংগঠনের সহযোদ্ধা সাংবাদিক অপু দত্ত,আল-মামুন,বিপ্লব তালুকদার,জ্যাকপট,উত্তম দে রনি,দীপক দে,মো: জুবায়ের, মো: আতিক, সৌরভ দেবনাথ উপস্থিত ছিলেন।
জাগো সংগঠন সব সময় অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে। এ ধরনের জন সেবামুলক কার্যক্রম বাস্তবায়নসহ নিজেদের আত্মনিয়োগের মাধ্যমে “জাগো সংগঠন কাজ করে যাবে। পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছা সেবামুলক কর্মকা-ের মাধ্যমে অসহায়দের জন্য কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন জাগো সংগঠনের নেতৃবৃন্দরা।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited