আল মামুন | ০৩:১৯ এএম, ২০২১-০৮-০৭
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গত মঙ্গলবার সবিতা ত্রিপুরা নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা মামলার আসামী মোহন ত্রিপুরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে খাগড়াছড়ির পুলিশ সুপারের কার্যালয়ে হত্যাকা-ের রহস্য উদঘাটন বিষয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আসামী মোহন ত্রিপুরা দীর্ঘদিন ধরে নিহত গৃহবধূ সবিতা ত্রিপুরাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিচ্ছিল। সবিতা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গত মঙ্গলবার দুপুরে বসতবাড়ির অদূরে মোহন ত্রিপুরা তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে শ্বাসরোধ ও ঝিঁরির পানিতে চুবিয়ে মৃত্যু নিশ্চিত করে মরদেহ পাশের আরেকটি ঝিঁরিতে ফেলে দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের বাবা ধন রঞ্জন ত্রিপুরা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মামলা করলেও পুলিশ প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে গতকাল বৃহস্প্রতিবার মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের মরাটিলা এলাকা থেকে মোহন ত্রিপুরাকে গ্রেপ্তার করে। আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited