আল মামুন | ১২:৪৬ এএম, ২০২১-০৮-১০
ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, মিলেমিশে কাজেই আততৃপ্তি। মহামারি করোনায় সারা বিশ^ যখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ঠিক তখনেই জন সচেতনতা, স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় অনেকটাই নিরাপদ বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রশাসন,সাংবাদিক থেকে শুরু করে জনগণের প্রচেষ্টার ফলে প্রাণঘাতি করোনা প্রতিরোধে সহায়ক হয়েছে উল্লেখ করে তিনি মিলেমিশে কাজে আত্মতৃপ্তি আছে বলে মন্তব্য করেন। একই সাথে মিলেমিলে সকল সম্প্রদায়ের মানুষের মাঝে আন্তরিকতা,সহানুভুতি,ভালোবাসায় এই জগৎ শান্তির নিবাস ভূমি গড়ে উঠবে বলে তিনি উল্লেখ করেন।
সোমবার দুপুরে খাগড়াছড়ির ভূয়াছড়ি বরিশাল টিলায় আল হেরা জামে মসজিদ এর শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৩০ লক্ষ টাকা ব্যায়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়নে নব নির্মিত এই মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
আল হেরা জামে মসজিদ এর সভাপতি রোস্তম আলী হাওলাদারের সভাপতিত্বে এতে খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞা,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ নেতা ও পরিষদ সদস্য এড. আশুতোষ চাকমা,খোকনেশ^র ত্রিপুরা,মাঈন উদ্দিন,নিলোৎপল খীসা,শুভ মঙ্গল চাকমা, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ^জিত রায় দাশসহ নেতাকর্মীরা এতে অংশ নেয়। আলোচনা সভার আগে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা ফিতা কেটে মসজিদের উদ্বোধন করেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited