আল মামুন | ০৬:৩২ পিএম, ২০২১-০৮-১১
খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন জালিয়াপাড়া এলাকার আবু বক্করের ছেলে প্রবাসী হায়দার আলীর স্ত্রী ২ সন্তানের জননী জান্নাতুল ফেরদৌস (২৬) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। সে বিষ পানে আত্মহত্যা করেছে তার শ্বশুড়বাড়ী সূত্রর দাবী।
সূত্র জানায়, মঙ্গলবার (১০ আগস্ট ২০২১) বিকালে গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকায় আবু বক্করের নিজ বাড়ির টয়লেটে গিয়ে জান্নাতুল ফেরদৌস বিষপান করে। দীর্ঘ সময় পরও টয়লেট থেকে বের না হওয়ায় জান্নাতুল ফেরদৌস ডাকাডাকির পর এক পর্যায়ে উদ্ধার করে তাৎক্ষণিক মানিকছড়ি হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টায় তার মৃত্যু হয়।
মেয়ের পারিবারিক সূত্রে জানায়, জান্নাতুল ফেরদৌস এসএসসি পর্যন্ত লেখা পড়া করে। গত ৮ থেকে ৯ বছর আগে আবু বক্করের ছেলে হায়দার আলীর সাথে বিয়ে হয়। তার দুটি ছেলে সন্তান রয়েছে একটির বয়স ৭ বছর অন্যটির ৫ বছর। জান্নাতুল ফেরদৌস মাটিরাঙ্গা নতুন পাড়া এলাকার আবু তাহেরের ছোট মেয়ে।
গত ৬ আগস্ট শুক্রবার জান্নাতুল ফেরদৌস তার নিজ বাবার বাড়িতে থেকে শ^শুরবাড়ি আসার জন্য তাগিদ দেয় তার স্বামী হায়দার আলী। এই আসা যাওয়া নিয়ে তাদের ভিতর কথা কাটাকাটি হয় বলে একটি সূত্রে জানায়। স্বামীর কথামতো সে তার শ^শুর বাড়িতে চলে আসার ৪ দিন পরই বিষ পানে তার মৃত্যুর ঘটনা ঘটে।
এইদিকে হায়দার আলী প্রবাসের উদ্দেশ্যে গত ৫ তারিখ তার নিজ বাড়ি থেকে বের হয়ে এবং গতকাল ১০ আগস্ট নির্ধারিত প্লাইটে সৌদি চলে যায় বলে তার পারিবারিক সূত্রে জানায়। নিহতের লাশ খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে তার মা-বাবার কাছে লাশ হস্তান্তর করা হয়।
প্রবাসীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস এর মৃত্যুর বিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, মৃত্যুর বিষয়ে অবগত হয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited