আল মামুন | ০৬:৪৬ পিএম, ২০২১-০৮-১৫
জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকীতে দরিদ্র ও বিধবাদের মাঝে সেলাই মেশিন এবং বিশ^বিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি বিতরণ করেছে খাগড়াছড়ি জেলা পরিষদ।
রবিবার সকালে খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। আনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করে নেতৃবৃন্দরা।
প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর আর্দশের সোনার বাংলাদেশ গড়তে হলে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বঙ্গবন্ধু এদেশকে স্বাধীন করেছে বলেই আজ বিশ^ দরবারে মাথা উচু করে পরিচয় দিতে পারছে দেশবাসী। বাংলাদেশ আজ সমৃদ্ধি পথে মন্তব্য করে তিনি বলেন, যেখানে স্বল্পন্নত দেশ ছিল বাংলাদেশ। আর সে দেশ বর্তমান প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় উন্নয়নশীল দেশের তালিকা। যা বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার ফসল বলে তিনি মন্তব্য করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভুঞা,নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা মর্ত্তুজ আলী, পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী। এছাড়াও খাগড়াছড়ি জেলা পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ, সদস্য এড.আশুতোষ চাকমা,খোকনেশ^র ত্রিপুরা,শুভ মঙ্গল চাকমা,নিলোৎপল খীসা,শতরূপা চাকমা,শাহিনা আক্তারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
করোনার কারণে প্রথম দফায় ২০জন দুস্থ,দরিদ্র ও বিধবাদের মাঝে সেলাই মেশিন তুলে দেন এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা একই সাথে ৩১৯ বিশ^বিদ্যালয় ছাত্রকে জনপ্রতি ৬ হাজার টাকা ও ১৮১ জন কলেজ শিক্ষার্থীকে জনপ্রতি ৫ হাজার টাকা হারে ২৮ লক্ষ ১৯ হাজার টাকা তুলে দেওয়া হয়। এছাড়াও খাগড়াছড়ির ৯ উপজেলায় ২শ সেমাই মেশিন বিতরণ করা হবে বলে জানান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সূত্র।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited