আল মামুন | ০৬:৫১ পিএম, ২০২১-০৮-১৫
খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী উদযাপন করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠন। রবিবার সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে দোয়া মাহফিল,জাতীয়, শোক ও দলীয় পতাকা উত্তোলন শেষে র্যালী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
পরে এক আলোচনা সভা মধ্য দিয়ে দিবসটি পালন করে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ। এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ির সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।
বাংলাদেশের স্বাধীনতা বঙ্গবন্ধুর অবদান উল্লেখ করে সভায় বক্তারা বলেন, জাতীর জনকের জীবণ আর্দশ,আত্মত্যাগ,অবদানের কথা তুলে স্মৃতি চারণ করেন। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আজ এই স্বাধীন বাংলাদেশের বুকে মাথা উচু করে বাঁচার স্বপ্ন কখনো পুরণ হতো না। এতে প্রধান অতিথি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সকলের সম্মিলিত চেষ্টা এবং মিলেমিশে কাজ করার আহবান জানান।
এছাড়াও খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মংসুইপ্রু চৌধুরী অপু,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরী,সহ-সভাপতি মংক্যচিং চৌধুরী,কল্যাণ মিত্র বড়–য়া,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,পার্থ ত্রিপুরা জুয়েল,যুগ্ম সম্পাদক এমএ জব্বার, এড.আশুতোষ চাকমা,পাজেপ সদস্য খোকনেশ^র ত্রিপুরা,নিলোৎপল খীসা,মহিলা বিষয়ক সম্পাদক শতরূপা চাকমা,জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি ক্রইচাঞো চৌধুরী,সাধারণ সম্পাদক ও পাজেপ সদস্য শাহিনা আক্তার,জেলা যুবলীগ সম্পাদক ইসমাইল হোসেন জেলা ছাত্রলীগ আহবায়ক উবিক মোহন ত্রিপুরাসহ অন্যান্যের নেতাকর্মীরা এতে অংশ নেয়।
এছাড়াও মিলাদ মাহফিল,আলোচনা সভা, শিশুদের খাদ্য বিতরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তর, সামরিক বেসামরিক বাহিনী, সামাজিক সংগঠন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited