বান্দরবান প্রতিনিধি | ০৮:০১ পিএম, ২০২১-০৮-১৬
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারি ইউনিযনের বিভিন্ন উন্নয়ন কাজ ও ত্রান সামগ্রী বিতরণ করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস।
সোমবার ১৬ আগষ্ট দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যলয়ে পৌছালে চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি ও সদস্যরা উপজেলা চেয়ারম্যান ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌসকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করে নেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু মংলা মার্মা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুস সাত্তার, উপজেলা ছাত্রলীগ সভাপতি বদর উল্লাহ বিন্দু, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু প্রমুখ।
দুপুর দেড়টায় পরিষদ কার্যলয়ে প্রধান মন্ত্রীর বিশেষ উপহার ১ শত দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রান বিতরন করেন। এছাড়া ৬৬০ পরিবারের মাঝে মাসিক ভিজিডির চাউল বিতরন করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ অধ্যাপক শফিউল্লাহ বলেন বর্তমান সরকার সব সময় অসহায় দুস্থ মানুষের পাশে রয়েছেন। তিনি ১৫ আগষ্টের কালরাতে বঙ্গবন্ধু সহ পরিবারের শাহাদাত বরনকারী সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্বা ও দোয়া এবং সকল শহীদের আত্বার মাগফেরাত কামনা সহ উপস্থিত সকলের নিকট বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করেন।
অপর দিকে বিকাল ৩টার সময় বাইশারী ইউনিয়নের রাবার ড্যাম প্রকল্পের ভেংগে যাওয়া বেড়িবাঁধ, রাস্তাঘাট পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ ও উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস।
এসয় ভেংঙে যাওয়া বেড়িবাঁধ এর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাতেকথা বলে দ্রুত ভাবে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস দেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited