মহালছড়ির সিঙ্গিনালায় প্রীতি ফুটবল ম্যাচ


মহালছড়ি প্রতিনিধি    |    ১২:২০ পিএম, ২০২১-০৮-২২

মহালছড়ির সিঙ্গিনালায় প্রীতি ফুটবল ম্যাচ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালাতে গুইমারা একাডেমি ফুটবল টিম বনাম সিঙ্গিনালা ফুটবল টিম এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

২১ আগষ্ট শনিবার বিকাল ৪ টায় সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। গুইমারা একাডেমি ফুটবল টিম ও সিঙ্গিনালা ফুটবল টিমের মধ্যকার খেলায়  ০-১ গোলের ব্যবধানে প্রথমার্ধের খেলা শেষ হয়। উত্তেজনাপূর্ণ এ খেলা উপভোগ করতে মাঠে প্রচুর নারী ও পুরুষের সমাগম ঘটে।

সর্বশেষ খেলায় গুইমারা একাডেমি ফুটবল টিমকে ১-০ গোলে হারিয়ে সিঙ্গিনালা ফুটবল টিম জয়লাভ করে। পুরো খেলায় রেফারির দায়িত্বে ছিলেন, মহালছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: রোকন মিয়া।

সিঙ্গিনালা ফুটবল টিম পরিচালনাকারী থুইসাপ্রু  মারমা বলেন,  আমেরিকা প্রবাসী ড, মংসানু মারমা’র সহযোগিতা ও পরামর্শে বর্তমান সময়ে উঠতি বয়সী ছেলে-মেয়েদেরকে মোবাইল গেমস থেকে দূরে রাখতে প্রতিদিন নিয়মিত ভাবে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

স্থানীয় ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে ফুটবল টিম এসে এ ম্যাচগুলোতে আগ্রহ নিয়ে অংশ নিচ্ছে। এতে খেলা শুধু ছেলেরা খেলছেনা, মেয়েরাও অংশ নিচ্ছে এ ফুটবল খেলায়। এ খেলা নিয়মিত ভাবে প্রতিদিন চলবে।